শিরোনাম
◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে ৩ বছরে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে বন্দি করার অভিযোগ

আব্দুর রাজ্জাক : ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) ২০১৫ সালের পর যেসব ফিলিস্তিনি শিশুদের আটক করেছে তার ভিত্তিতে এ তথ্য জানিয়েছে প্যালেস্টানিয়ান প্রিজনার্স এসোসিয়েশন (পিপিএ)। ইসরায়েলে আটক থাকা শিশুদের ৯৮ভাগই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে। আল-জাজিরা

সংস্থাটি জানায়, ইসরায়েল যে সব ফিলিস্তিনি শিশুদের আটক করেছে তাদের অনেকেই আইডিএফের গুলিতে আহত হয়েছিলো। এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৫০টি শিশু ও ৪৮ জন নারীসহ মোট ৫ হাজার ৭শ ফিলিস্তিনি এখনো ইসরায়েলে বন্দি আছে।

ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমের শিশুরাই অধিকাংশ সময় লক্ষ্যবস্তুর শিকার হয়। এখানকার শিশুদের অনেকেই এক মাসে একাধিকবারও আটক হয়েছে। রাতের অন্ধকারে অভিযান চালিয়ে শিশুদের আটক করে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করাসহ অভুক্ত রাখা হয় বলে সংস্থাটি অভিযোগ করেছে।

ফিলিস্তিনি শিশুদের জিজ্ঞাসবাদের সময় একজন অভিভাবক উপস্থিত রাখার অধিকার রক্ষা করা হয় না বরং হিব্রু ভাষায় লেখা বক্তব্যে জোর করে সই নেয়া হয় বলে পিপিএ অভিযোগ করে।

  • সর্বশেষ