শিরোনাম
◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল ◈ এমবাপ্পের জোড়া গোল, লা লিগায় জ‌য়ে ফির‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ আদানির বিদ্যুৎ এখন গলার কাঁটা ◈ সংসদে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল ভূমিকার জন্য স্পিকার-ডেপুটি স্পিকারের প্রশংসা ◈ বিমানবন্দরে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় শতাধিক অপরাধী চক্র, সিসিটিভিতে নজরদারি জোরদার ◈ লিভারপুল আবার পয়েন্ট হারাল, এবার হোঁচট খেলো চেলসিও ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইভ জি চালুর আগেই ফোর জি সেবার মান উন্নত করতে হবে অপারেটরদের, বললেন বিটিআরসির চেয়ারম্যান

কেএম নাহিদ: ফোর জি সেবায় এখনো কিছু জায়গায় ডাউনলোড স্পিড কম এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বৃহস্পতিবার বিবিসি বাংলাকে বলেন, আমরা শুনেছি, যে স্পিড থাকার কথা কিছু কিছু জায়গায় তার অর্ধেক, এটা অপারেটরদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং মেটিরিয়াল সংখ্যা না বাড়ানোর ফল। আমাদের ইঞ্জিনিয়াররা অপারেটরদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছে, সবাই একটা সমন্বয় করে দ্রুত সেবার মান বৃদ্ধি করবে।

তিনি বলেন, আমরা গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক কোম্পানিকে কারণ দর্শানোর জন্য নোটিশ করবো। আমরা শুনেছি কোম্পনিগুলো কাজ করছে দ্রুত তাদের ইন্টারনেট সেবা বৃদ্ধিতে, তাদের সারাদেশে নেটয়ার্ক বাড়াতে টাওয়ার বসানোর কাজ চলছে।

তিনি আরো বলেন, আমরা কোম্পানিগুলোকে তাগিদ দিচ্ছি,তাদের সেবার মান বাড়াতে কারণ ২০২১ সালে আমরা ফাইভ জি চালু করবো, তার আগে ফোর জি সেবাতো বেটার হতে হবেই।

  • সর্বশেষ