শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন ভাষায় নির্মিত হবে ভাবনার নতুন সিনেমা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গেল এক সপ্তাহ ধরে ফ্রান্সে অবস্থান করছেন এই অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন পোশাকে হাজির হয়ে ভক্তদের চমক দিচ্ছেন তিনি। 

[৩] তবে এবার যেন সবচেয়ে বড় চমকটাই জানালেন। কান চলচ্চিত্র উৎসবে গিয়ে মালয়েশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা। বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

[৪] জানা গেছে, সিনেমার নাম ‘জেনুবিয়া’। সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন। 

[৫] এ বিষয়ে ভাবনা বলেন, ‘কানে এসে সিনেমা সাইন করলাম। একজন অভিনয়শিল্পী হিসেবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সবাই আমার জন্য দোয়া করবেন।’

[৬] ‘জেনুবিয়া’ সিনেমা প্রসঙ্গে জাফর বললেন, ‘এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি। তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই। ‘জেনুবিয়া’ ছবি নিয়েও পরিকল্পনা চলছিল। কান উৎসবে যাওয়ার পর শুনলাম, বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন। তার সঙ্গে যোগাযোগ করি। এরপর দেখা করে কথা বললাম। গল্প শোনালাম। গল্প শুনে তিনি রাজি হলেন। আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, একসঙ্গে কাজটি করছি।’

[৭] কানে এসে সিনেমা সাইন করানো প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমাদের পরিকল্পনায়ও তিনি ছিলেন। গল্পের সঙ্গে মানানসই এমন কয়েকজন আমাদের তালিকায় ছিলেন। যখন শুনলাম ভাবনা কান উৎসবে আসছেন, তখন ভাবলাম, হোয়াই নট তার সঙ্গে বসি। এরপর কথাবার্তায় মনে হলো, আমরা যেমনটি চাই, ঠিক তেমনই। আমাদের এই ছবিতে চরিত্রটি যেভাবে ডিজাইন করা হয়েছে, কথা বলে মনে হয়েছে, তিনি খুব সুন্দরভাবে তা উপস্থাপন করতে পারবেন। তার আত্মবিশ্বাসও আমাদের অনেক বেশি আশ্বস্ত করেছে।’

[৮] কবে ‘জেনুবিয়া’ ছবির শুটিং শুরু হবে কবে এ প্রসঙ্গে জাফর ফিরোজ জানালেন, আগামী তিন মাসের মধ্যে ছবির কাজ শুরু করবেন। আর পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। অন্যান্য অভিনয়শিল্পীও এরই মধ্যে চূড়ান্ত করা হবে। ‘জেনুবিয়া’ সিনেমাটি বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় ছবিটি তৈরি হবে বলেও জানিয়েছেন পরিচালক। তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে।

  • সর্বশেষ