শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৩ মে, ২০২২, ০৩:১৩ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২২, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নেতাদের পুতিন মোটেই সম্মান করেন না: ট্রাম্প

রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদমই মার্কিন নেতাদেরকে সম্মান করেন না। এই সম্মান না থাকার কারণে রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে চলেছে। পারসটুডে

[৩] গত রোববার নেব্রাস্কায় এক সমাবেশে দেয়া বক্তৃতায় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র তার আমলে যতটা শক্তিশালী ও সম্মানিত ছিল, সম্ভবত আগে কখনো তা ছিল না।  

[৪] ডোনাল্ড ট্রাম্প বলেন, এখন এমনকি অন্য দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে কল ব্যাক করেন না। গত মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলতে অস্বীকার করেছিলেন। ট্রাম্প সম্ভবত সেদিকে ইঙ্গিত করেছেন।

[৫] ট্রাম্প বলেন, আশপাশে কী হচ্ছে সে সম্পর্কে বাইডেনের কোনো ধারণা নেই। সম্প্রতি ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে কেউ ছিল না। ট্রাম্প এ উক্তির মধ্যদিয়ে সম্ভবত সে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। ট্রাম্প আরো বলেন, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সবসময় পরমাণু অস্ত্র নিয়ে কথা বলছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়