শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে নতুন করে বড় শিল্প বিনিয়োগের পথ খুলছে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি ও চীনের হুয়াজু এক্সেসরিজ এখানে কারখানা গড়ে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজ, ব্রা কাপ, ব্রা ওয়্যারসহ নিট ও ওভেন গার্মেন্টস পণ্য উৎপাদন করবে। দুই প্রতিষ্ঠানের মোট বিনিয়োগ প্রায় ৯ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। এসব কারখানা চালু হলে কর্মসংস্থান হবে প্রায় সাড়ে ১২ হাজার বাংলাদেশির। সূত্র: চট্টগ্রাম প্রতিবেদন

বেপজার সঙ্গে চুক্তি
এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে পৃথক চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন রোডে বেপজা কার্যালয়ে চীনা কোম্পানি হুয়াজু এক্সেসরিজের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়াজু এক্সেসরিজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইয়াং ইয়ানমেই চুক্তিতে সই করেন।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) বেপজা কার্যালয়ে পার্ক হ্যান্ডব্যাগ বিডির সঙ্গে চুক্তি করে সংস্থাটি। সেখানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং পার্ক হ্যান্ডব্যাগ বিডির চেয়ারম্যান বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানগুলোতে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য আবদুল্লাহ আল মামুন, আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, সমীর বিশ্বাস, এএসএম আনোয়ার পারভেজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

পার্ক হ্যান্ডব্যাগ বিডির কারখানা
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাইয়ে পার্ক হ্যান্ডব্যাগ বিডির কারখানাটি প্রায় ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমির ওপর নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানটি এখানে প্রায় ৮ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। কারখানাটি পুরোপুরি চালু হলে প্রায় ১০ হাজার ৯৬০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে।

এই কারখানায় হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজের পাশাপাশি নিট ও ওভেন গার্মেন্টস পণ্য উৎপাদন করা হবে। এর মধ্যে থাকবে পোলো শার্ট, টি–শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার ও আন্ডারগার্মেন্টস। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চেয়ারম্যান বোমজুন পার্ক বলেন, তাদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ তৈরি করবে। তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় উৎপাদন গন্তব্য হিসেবে উল্লেখ করেন।

হুয়াজু এক্সেসরিজের বিনিয়োগ
অন্যদিকে চীনা প্রতিষ্ঠান হুয়াজু এক্সেসরিজ মিরসরাইয়ে ব্রা কাপ, ব্রা ওয়্যার, ব্যাগ ও লাগেজসহ বিভিন্ন উপকরণ উৎপাদনের কারখানা স্থাপন করবে। এতে প্রতিষ্ঠানটি ১ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০৪ কোটি টাকা বিনিয়োগ করবে।

এই কারখানায় বছরে প্রায় ৪০ লাখ কেজি ব্রা কাপ, ব্রা ওয়্যার, হুক অ্যান্ড আই, ওয়েবিং টেপ, ইলাস্টিক, ড্র–স্ট্রিং, স্লাইডার, স্ন্যাপ বাটন, লোগো, ব্যাগ ও লাগেজ হার্ডওয়্যার এবং রিবসহ নানা ধরনের উপকরণ উৎপাদন করা হবে। এখানে কর্মসংস্থান হবে ১ হাজার ৩৯৫ জন বাংলাদেশির।

  • সর্বশেষ