শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৪

সুজন কৈরী: [২] গ্রেপ্তার হওয়াদের নাম- মো. আলী, মো. ইমন, আকাশ ও মো. তারেক। 

[৩] সোমবার প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, শনিবার একজন বেসরকারি চাকরিজীবী প্রতিদিনের মতো অফিসে যাচ্ছিলেন। সকাল ৮টা ৫০মিনিটের দিকে আবাহনী মাঠ  সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে পৌঁছালে অতর্কিতে চারজন যুবক তাকে কিলঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়।  

[৪] তার গলায় চাপাতি ধরে একটি মোবাইল ও মানিব্যাগ কেড়ে নিয়ে অটোরিকশায় করে চলে যায়। এ ঘটনায় ভিকটিম ধানমন্ডি থানায় মামলা করেন। 

[৫] মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করে। পরে গোয়েন্দা তথ্যে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়। 

[৬] গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি ও ছিনিয়ে নেওয়া মোবাইল এবং ম্যানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

[৭] সংবাদ সম্মেলনে রাজধানীবাসীকে বাসাবাড়িতে সিসি ক্যামেরা বসানোর ওপর গুরুত্বারোপ করেন ডিসি আশরাফ। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়