শিরোনাম
◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন ◈ বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা সরকারের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলছে রাকসু নির্বাচনের প্রস্তুতি, সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত হলেই হবে নির্বাচন, বলছে প্রশাসন

নুর নাহার : রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। শেষ হয়েছে সংলাপ। রাকসু প্রতিনীধি নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকটসহ নানা অনিয়মের বিরুদ্ধে কথা বলা ও গণতান্ত্রিক চর্চা সহজ হবে বলে মনে করছে ছাত্র সংগঠনগুলো। ডিবিসি নিউজ

২৮ বছর ধরে অচল রাকসু। কিন্তু ডাকসুর পর রাকসু নির্বাচনের দাবি জোরালো হয়। তবে প্রশাসন বলছে, সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করার পরেই হবে নির্বাচন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি সাকিলা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চরিত্র এবং সংস্কৃকিতমান বজায় রাখতে হলে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন দরকার।

রাবি’র রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহাব্বত হোসেন মিলন বলেন, ক্যাম্পাসের গনতান্ত্রিক চর্চার পদকে প্রসারিত করতে রাকসু নির্বাচন প্রয়োজন।এর মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সক্রিয়তা রক্ষা পাবে।

রাকসু নির্বাচনের জন্য সাধারণ শিক্ষার্থীরা মুখিয়ে আছে বলে মনে করেন ছাত্র নেতারা। তাই দ্রুত তফসিল ঘোষনার দাবি জানান তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কার্যক্রম গুলো এগিয়ে নিতে যতটা সময় লাগে এর মাঝেই যেনো খুব দ্রুত তফসিল ঘোষনা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমরা ৬ মাস এক সঙ্গে থেকে রাজনীতি করবো। সকল শিক্ষার্থী এক সঙ্গে একি প্লাটফর্মে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজনীতি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়