শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ট্রলারভর্তি জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি: কোস্টগার্ডের সদস্যদের অভিযানে একটি কাঠের ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) ভর্তি ৩০ মন জাটকা জব্দ করা হয়েছে।

রবিবার দুপুরে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকায় জেলা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া ট্রলারটি উপজেলা নির্বাহী কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে।

এর আগে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কালাবদর নদীতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি ৩০ মন জাটকা জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়