শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার তিতাসে ৩ কেন্দ্রের ভোট স্থগিত, এএসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলার দাসকান্দি, ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে ভোট শুরুর আগেই সকালে এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

এদিকে, তিতাস থানার এএসআই মাসুদকে ইউনিফর্ম ছাড়া শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আড়াইটায় দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আবদুল্লাহ মেম্বার নামে একজন আহত হন। এছাড়া ভিটিকান্দি ও শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখল এবং রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে।

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, ‘রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি। কেন্দ্রগুলো থেকে ভোটের মালামাল ফিরিয়ে আনা হয়েছে।’ বাংলা ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়