শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন? ◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৫১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে দারুল উলুম দেওবন্দের ফতোয়া

ইসলাম ডেস্ক : মসজিদ-মাদরাসায় নেগরানির উদ্দেশ্যে ইদানিং সিসি টিভির ব্যবহার দেখা যাচ্ছে। প্রশ্ন দেখা দিয়েছে, এর ব্যবহার জায়েজ কিনা? এর উত্তরে দারুল উলুম দেওবন্দ সম্প্রতি একটি ফতোয়া প্রকাশ করেছে।

ফতোয়ায় বলা হয়, ইসলামি শরিয়া মোতাবেক ছবি তোলা হারাম এবং পাপের কাজ। হাদিসের গ্রন্থগুলোতে এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু অঅলাইহি ওয়া সাল্লামের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া আকাবিরে দেওবন্দের ফতোয়া অনুসারে ডিজিটাল ছবিও এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। অর্থাৎ স্টিল ছবি বা ভিডিও ধারণকৃত ছবি; উভয়ই ইসলামে নিষিদ্ধ। আর সিসি টিভি ক্যামেরাতে ভিডিও ধারণ করা হয়ে থাকে। এ কারণে সেটাও নিষিদ্ধ।

কারণ, সিসি টিভির মাধ্যমে ক্যামেরার সামনে দিয়ে অতিবাহিত প্রত্যেক ব্যক্তির ছবি তার রেকর্ডে চলে আসে। সিসি টিভি লাগানোর মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষের ছবি তাতে ধারণ হয়ে থাকে। আর কোন হারাম কাজ সহিহ হওয়ার জন্য শরিয়ত যে সমস্ত জরুরত ও অপারগতা নির্ধারণ করে তা সিসি টিভির মধ্যে পাওয়া যায় না। সুতরাং মসজিদ হোক কিংবা মাদরাসা; পর্যবেক্ষণের উদ্দেশ্যে সিসি ক্যামেরা লাগানো জায়েজ নয়। সৌজন্যে আওয়ার ইসলাম।

  • সর্বশেষ