শিরোনাম
◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শেখ হাসিনার সমবেদনা

আবুল বাশার নূরু : বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে নিহতদের মধ্যে রয়েছেন একজন শ্রীলঙ্কার নাগরিক। তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার শোকবার্তাটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন।

বাংলা ট্রিবিউন জানায়, রাষ্ট্রদূত হামিদুল্লাহ জানিয়েছেন শুক্রবার দুপুরে যখন শোকবার্তাটি পাই তখন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কালেনিয়া ইউনির্ভাসিটিতে একটি অনুষ্ঠানে আমিও ছিলাম। আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে বিষয়টি (শোকবার্তা) জানাই এবং বলি আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) শ্রীলঙ্কান নাগরিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন।

তিনি জানান, নিরোশের দুই আত্মীয় ভিসার জন্য ইতোমধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে সঙ্গে ভিসা দেওয়া হয়েছে। আগুনে নিহত নিরোশ ভিগনারাজাহ এফ আর টাওয়ারে কর্মরত ছিলেন। অগ্নিকান্ডের সময় ওপর থেকে লাফ দেওয়ার কারণে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ