শিরোনাম
◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি

প্রকাশিত : ২৮ মার্চ, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির পরমাণু শক্তি কার্যক্রমে ৬টি গোপন প্রকল্প অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : সৌদি আরবের পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্পের কাজ পেতে যুক্তরাষ্ট্রসহ রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতার মধ্যেই গোপনে এ ধরণের ৬টি প্রকল্প অনুমোদন দিলো ওয়াশিংটন। রয়টার্স

চুল্লি নির্মাণ প্রকল্পের জন্য জয়ী রাষ্ট্রের নাম ঘোষণা করা হবে এ বছরের শেষের দিকে। তবে যুক্তরাষ্ট্র রিয়াদের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রি করতে ও সহযোগিতা দিতে যে প্রকল্পগুলো অনুমোদন দিয়েছে তাতে অন্তত দুটি চুল্লি নির্মাণ করা হতে পারে।

মার্কিন জ্বালানি মন্ত্রী রিক পেরির অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে কোন ভারি যন্ত্রপাতি নেই বরং প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো রয়েছে। এতে মূলত মার্কিন কোম্পানিগুলোকে চুক্তি হওয়ার আগে চুল্লি নির্মাণে প্রাথমিক কাজ করার ব্যাপারে অনুমোদন দেয়া হয়েছে।

ফাঁস হওয়া তথ্যমতে, যে মার্কিন কোম্পানিগুলো প্রাথমিক কাজের অনুমতি পেয়েছে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ না করতে বারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অব এনার্জিস ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এডমিনিস্ট্রেশন’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এ প্রকল্পগুলো নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির অনেক আইনপ্রণেতা বলেছেন, সৌদিকে পরমাণু প্রযুক্তি দেয়ার কারণে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র নির্মাণ প্রতিযোগিতার আশংকা রয়েছে।

  • সর্বশেষ