শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ শতাংশ মার্কিন নাগরিক মনে করে রাশিয়ার সঙ্গে ট্রাম্পের আঁতাত ছিলো, জরিপ প্রতিবেদন

সান্দ্রা নন্দিনী : রয়টার্স পরিচালিত নতুন জরিপে দেখা যায়, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ার সঙ্গে আঁতাত করেছিলেন বলে অর্ধেকের বেশি মার্কিনি মনে করে। যদিও, এবিষয়ে তদন্তের জন্য গঠিত বিশেষ কমিটি তাদের দীর্ঘ ২২ মাসের তদন্তের পর দেওয়া প্রতিবেদনে ট্রাম্পকে এই অভিযোগ থেকে দায়মুক্তি দিয়েছে। রয়টার্স

মঙ্গলবার প্রকাশিত জরিপটি ১০০৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে চালায় রয়টার্স। যাদেরমধ্যে ৯৪৮ জন জানিয়েছেন তারা বিশেষ কমিটির তদন্ত প্রতিবেদনের বিষয়ে শুনেছেন।

রাশিয়ার সাথে ট্রাম্পের আঁতাত ও দেশটির বিচারবিভাগকে প্রভাবিত করার বিষয়ে প্রশ্ন করা হলে জরিপে অংশগ্রহণকারী ৪৮ শতাংশ মার্কিনি জানান, তারা বিশ^াস করেন ট্রাম্প অথবা তার প্রচারণাশিবিরের কোনও একজনের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততা ছিলো। গত সপ্তাহের জরিপে এই হার ছিলো ৫৪ শতাংশ।

জরিপে আরও জানা যায়, ৯ শতাংশ অংশগ্রহণকারীর মতে ট্রাম্পের সঙ্গে রুশ সম্পৃক্ততার বিষয়ে তদন্ত প্রতিবেদন তাদের ধারণা পাল্টে দিয়েছে। অন্যদিকে, ৫৭ শতাংশ মনে করেন তদন্ত প্রতিবেদন অবশ্যই জনসম্মুখে প্রকাশিত হওয়া উচিৎ। আবার, ৩৯ শতাংশ মনে করেন ট্রাম্পের অবশ্যই অভিশংসন হওয়া প্রয়োজন। অপরদিকে, ৪৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন ট্রাম্পকে অভিশংসিত করার কোনও ভিত্তি নেই।

৫৩ শতাংশ অংশগ্রহণকারীর মতে, ট্রাম্প এই তদন্তকার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে নানাভাবে চেষ্টা চালিয়েছেন। যদিও আগের সপ্তাহের জরিপে এরপক্ষে মত দিয়েছিলেন ৫৫ শতাংশ মানুষ।

  • সর্বশেষ