শিরোনাম
◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মানে শতকোটি ডলার বরাদ্ধ করলো পেন্টাগন

আসিফুজ্জামান পৃথিল : মেক্সিকো সীমান্তে ট্রাম্পের প্রতিশ্রুত দেওয়াল নির্মাণের জন্য আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ট্রাম্পের ঘোষণা করা জাতীয় জরুরী অবস্থার আওতায় প্রতিরক্ষা বাজেট থেকে এই অর্থ বরাদ্দকরা হলো। ডেমোক্রেটরা এই বরাদ্দের প্রতিবাদ করেছে। বিবিসি, সিএনএন।

এই অর্থ দিয়ে ৯১ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ট্রাম্প নিজের প্রচারণার শুরু থেকেই নিজেদের দক্ষিণাঞ্চলের সীমান্ত পরিস্থিতিকে সংকট বলে উল্লেখ করছেন। তার মতে এই এলাকায় ‘অপরাধীদের’ প্রবেশে বাঁধা দেওয়ার জন্য দৃশ্যমান বাঁধা অতি জরুরী।

পেন্টাগনের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কর্পস এর কমান্ডারকে ১০০ কোটি ডলার খরচের পরিকল্পনা এবং খরচের অধিকার দিয়েছেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং কাস্টমস ও বর্ডার পেট্রোলকে সহায়তা করার উদ্দেশ্যে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন নির্মিত এই দেওয়ালের উচ্চতা হবে ১৮ ফিট। এতে একটি ভিত্তিমূলের উপরে বেড়া দেওয়া হবে। এছাড়াও রাস্তা উন্নয়ন এবং শক্তিশালি বাতিও লাগানো হবে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ