শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৯:২১ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাজারে আসছে বাংলাদেশ দলের জার্সি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি আমরা যেখানে সেখানেই কিনতে পায়। কিন্তু অফিসয়ালভাবে কখনোই এটা বিক্রির উদ্যোগ নেয়া হয়নি। তবে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি বানিজ্যিকভাবে বাজারে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। জার্সি বিক্রির স্বত্ব দেওয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজকে। আগামী ৩০মে থেকে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেটকে বিশ্বকাপকে কেন্দ্র করেই মূলত উদ্যোগটি নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও স্পোর্টস এন্ড স্পোর্টজ জিজাইনের কর্ণধার মেহতাব উদ্দিন আনোয়ার আহমেদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী এক বছরের জন্য বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ হয়ে জার্সি বিক্রি করবে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ ডিজাইন। দেশের বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে রেপ্লিকা জার্সিগুলো।

আগামী ২৫ এপ্রিল থেকে বাজারে ছাড়া হবে জার্সি। তবে কোন কোন আউটলেটে পাওয়া যাবে তা এখনো ঠিক করা হয় নি। জার্সির মূল্যও এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিসিবি জানিয়েছে সহনীয় পর্যায়ের মূল্য নির্ধারণ করা হবে যাতে সবাই জার্সিগুলো কিনতে পারে।

  • সর্বশেষ