শিরোনাম
◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির ক্যাপ পেয়ে রোমাঞ্চিত রুমানা আহমেদ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট কাউন্সিলের ‘আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ২০১৮’ ক্যাপ পেয়েছেন রুমানা আহমেদ। গত বছর বল হাতে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে। তারই পুরস্কার পেয়ে তিনি উচ্ছ্বসিত।

রুমানা বললেন, ‘আইসিসির কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। কোনও কাজের স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে। এই অর্জন আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। গত বছরের মতো এ বছরও আমি ভালো করতে উন্মুখ।

আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও উজ্জীবিত করবে, সামনে ভালো খেলতে অনুপ্রাণিত করবে। আমি সব সময় স্বপ্ন দেখি, আমার পারফরম্যান্সে বাংলাদেশ দল অনেক এগিয়ে যাবে।

গত বছর টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল তার ২০১৮ সালে টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্স ছিল রুমানার। বাংলাদেশের জার্সিতে ২৪টি ম্যাচ খেলে মাত্র ৪.৭৮ ইকোনমি রেটে নিয়েছিলেন ৩০ উইকেট।
গত বছর ২০ ওভারের ক্রিকেটে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে তো ছিল অবিশ্বাস্য পারফরম্যান্স। ওই ম্যাচে তিন ওভার বল করে একটি মেডেন সহ মাত্র দুই রানের বিনিময়ে তিন উইকেট পেয়েছিলেন।

  • সর্বশেষ