শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ২৪ মার্চ, ২০১৯, ১০:৫০ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০১৯, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় রাজনীতির দুর্দশার সাথে আমাদের ছাত্র রাজনীতি তুলণীয়, বললেন অধ্যাপক শাহনাওয়াজ

মোহাম্মদ মাসুদ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একে এম শাহনাওয়াজ বলেছেন, জাতীয় রাজনীতির দুর্দশার সাথে আমাদের ছাত্র রাজনীতির সাদৃশ্য রয়েছে। বিপরীতভাবে বললে ছাত্র রাজনীতির দেওলিয়াপনার দশার কারণেই জাতীয় রাজনীতিতে আজ দেওলীয়াত্ব।

শনিবার এটিএন বাংলার ‘রাজনীতির একাল সেকাল’ অনুষ্ঠান তিনি বলেন, দীর্ঘকাল ডাকসু নির্বাচন না হওয়ার কারণে বিভিন্ন দল ক্যাম্পাসে নিজস্ব দলীয় রাজনীতির চর্চা করেছে। সেই অভিজ্ঞতা আর ডাকসুর পরিচালনায় অভিজ্ঞতার সেই অর্জন তাদের মধ্যে নেই। ফলে ছাত্র রাজনীতির সাথে জাতীয় রাজনীতির সংকটগুলো মিলে যায়।

তিনি বলেন, ডাকসু বিচ্ছিন্ন কিছু নয়। যদিও এটা হচ্ছে ক্যাম্পাসের সম্পূর্ণ বিষয়ের একটা ছাত্র ইউনিট। যার বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। সুতরাং সে বিচ্ছিন্ন নয় পশাসন থেকেও। কিন্তু এ ধারণাটি তাদের কাছে স্পষ্ট নয়। তারা ভাবছে ডাকসু মানে আমার এবং আমি বিচ্ছিন্ন একটা সংস্থা। দীর্ঘ অনভ্যস্ততার কারণে এটা হয়েছে।

একটা সময় ছাত্র রাজনীতিতে যারা যুক্ত ছিলো, যে দল থাকুক না কেনো একধরনের চর্চা ছিলো। রাজনৈতিক ক্ষেত্রে এসে চর্চার তুমুল অভাব বহু কাল থেকে চলছে।

  • সর্বশেষ