শিরোনাম
◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনের কাছে প্রথম ম্যাচে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: শুক্রবার রাতে বাহরাইনের ইসা টাউনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে স্বাগতিকদের বিরুদ্ধে। মধ্য প্রাচ্যের দেশটির সঙ্গে লড়াই করে হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০ মিনিটের করা গোলটি ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে স্বাগতিক দলটি।
বাহরাইনে হচ্ছে বাছাইয়ের ‘বি’ গ্রুপের খেলা।

এশিয়ার ৪৭ দেশের মধ্যে পাকিস্তান, ভুটান, গুয়াম ও নর্দান মারিয়ানা ছাড়া সবাই অংশ নিচ্ছে অলিম্পিক ফুটবলের বাছাইয়ে। ১১ গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলার পর প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, সেরা ৪ রানার্সআপ দল ও আয়োজক থাইল্যান্ড খেলবে চূড়ান্ত পর্বে। আগামী বছর ৮ থেকে ২৬ জানুয়ারি থাইল্যান্ডে হবে চূড়ান্ত পর্ব। সেখান থেকে শীর্ষ ৩ দল পাবে টোকিও অলিম্পিকের টিকিট।

এএফসির এই যুব টুর্নামেন্ট হয়ে আসছে ২০১২ সাল থেকে। বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। এমনকি এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে জয়েরও মুখ দেখেনি। ২০১৫ সালে ঢাকায় ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করতে পারাটাই এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য। -সূত্র জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়