শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখ থেকে ফেলে দেয়া চুইংগামের দাম চার কোটি টাকা!

স্পোর্টস ডেস্ক : ২. ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের চিবানো একটি চুইংগাম বিক্রি হয়েছে আকাশছোঁয়া দামে! ম্যানচেস্টার ইউনাইটেডের এক পাগল ভক্ত ফার্গুসনের মুখের চিবোনো চুইংগাম কীভাবে যেন নিজের সংগ্রহে রেখেছিলেন। সেটিই নিলামে বিক্রি করে সেই ভক্ত এখন কোটিপতি। ফার্গুসনের মুখ থেকে ফেলে দেওয়া এঁটো চুইংগাম বিক্রি হয়েছে ৪ লাখ ৫৬ হাজার উইরোতে। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার কোটি টাকা।

৩. কয়েক বছর আগেও দৃশ্যটা ছিল অতি পরিচিত। মাঠে খেলছেন ওয়েইন রুনি, রায়ান গিগস, গ্যারি নেভিলরা আর মাঠের বাইরে টাচলাইনে স্যার অ্যালেক্স ফার্গুসন। চুইংগাম চিবাতে চিবাতে চিন্তামগ্ন হয়ে হাঁটাচলা করছেন। খেলোয়াড়দের নির্দেশনা দিচ্ছেন। এখন ফার্গুসনও দায়িত্ব থেকে অবসরে গেছেন, ওল্ড ট্রাফোর্ডের টাচলাইনেও এখন আর কাউকে দেখা যায় না চুইংগাম চিবাতে।

৪. ফার্গুসনের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শেষ ম্যাচটা খেলেছিল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে। দুর্দান্ত সে ম্যাচ ড্র হয়েছিল ৫-৫ গোলে। নখ কামড়ানো উত্তেজনার সে ম্যাচে ফার্গুসন সেদিন বিক্রি হওয়া চুইংগামটিই চিবিয়েছিলেন। সেটি যে একদিন নিলামে এত দামে বিক্রি হবে, সেদিন কী সেটি ফার্গুসন ভেবেছিলেন? তবে এই অর্থ সেই ভক্ত পুরোটাই দান করে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফাউন্ডেশনের কোষাগারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়