শিরোনাম
◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি: সংঘর্ষ নয়, সমঝোতার রাজনীতি চাই ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাঁচাবাজার নিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছেন এমপি জগলুল হায়দার

নিউজ ডেস্ক : ২) বিলাসিতা কার না ভালো লাগে! সুন্দর পোশাক পরা, গাড়ি চড়া আরো কত কি। আর নেতা কিংবা এমপি হলে কোনো কথাই নেই। ভারিক্কি চালচলন আর কড়া নিরাপত্তা। এর ব্যতিক্রম ভাবাই যায় না।

৩) এমনই বিলাসিতার গণ্ডি পেরিয়ে আমজনতার নজর কেড়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।

৪) বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার নকিপুর কাঁচাবাজার থেকে নিজ হাতে বাজার করেন তিনি। এরপর এক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যান। এ সময় তার পরনে ছিল লুঙ্গি-গেঞ্জি।

৫) বাংলাদেশের বাস্তবতায় এমনটি খুব একটা দেখা যায় না। এ কারণে তার এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই তার এ ছবি শেয়ার করছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।

  • সর্বশেষ