শিরোনাম
◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ হাজার কোটি পাউন্ডে অন্যতম বৃহত্তম কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে হংকং

আব্দুর রাজ্জাক : ২.মারাত্মক আবাসন সংকট মোকাবেলায় হংকংয়ের পার্শবর্তী লানতাওয়ের আশপাশে ১ হাজার হেক্টর এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম আবাসন দ্বীপ হতে যাচ্ছে বলে শহর কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে। গার্ডিয়ান, টাইমস অব ইন্ডিয়া

৩.কর্তৃপক্ষ বলছে, বৃহত্তম এই প্রকল্পটির কাজ শুরু করা হবে ২০২৫ সালে এবং সেখানে বসতি স্থাপন ও অধিবাসীদের স্থানান্তর শুরু হবে ২০৩২ সালে।

৪.লানতাওয়ের হংকং আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ব্যয় হয়েছিলো ১২শ কোটি ডলার। ১৯৯৮ সালে খুলে দেয়া এই বিমানবন্দরটির চারগুন অর্থ খরচ করে নতুন এই আবাসন দ্বীপটি নির্মাণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৫.নতুন আকৃতির দ্বীপটি হবে নিউ ইয়র্কের কেন্দ্রীয় উদ্যানের ৩গুন এবং এখানে ২ লাখ ৬০ হাজার ফ্লাট নির্মাণ করা হবে। তবে এই শহরের বাসিন্দাদের ৭০ ভাগই সরকারি আবাসন ব্যবহার করবে বলে প্রশাসন জানিয়েছে।

৬.পরিকল্পিত এই প্রকল্পটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। কৃত্রিম দ্বীপের কারণে সামুদ্রিক প্রাণীরা হুমকির মুখে পড়বে এবং মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে অধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে। এমনিতেই প্রায় সকল সরকারি সেবা ধসের মুখে পড়েছে তারওপর কৃত্রিম দ্বীপ নির্মাণ করে নতুন সংকট সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন গণতন্ত্রকামী আইনপ্রণেতা এডিয়ে চু।

  • সর্বশেষ