শিরোনাম
◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স?

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় ইষ্টার্ণ কমান্ডের জিওসি-ইন-সি’র সাক্ষাৎ

ইসমাঈল ইমু : ২) বাংলাদেশ সফররত ভারতীয় ইষ্টার্ণ কমান্ড এর জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে মঙ্গলবার সেনাসদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩) সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

৪) এর আগে তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

৫) জিওসি-ইন-সি ইষ্টার্ণ কমান্ড এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৮ মার্চ ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি নৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২২ এপ্রিল নিজ দেশে ফিরবে।

  • সর্বশেষ