শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬টি স্বর্ণের বারসহ শাহজালালে দুই নারী ক্রু আটক

সুজন কৈরী: ২) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি স্বর্ণের বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। তারা হলেন- সায়মা আক্তার ও ফারজানা আফরোজ নামের। স্বর্ণগুলো তারা অর্ন্তবাসে করে এনেছিলেন।

৩) রোববার দিবাগত রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় ওই দুই ক্রুকে আটক করা হয়।

৪) এপিবিএন জানিয়েছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এ সময় সন্দেহ হলে ওই দুই নারী ক্রুকে আটকের পর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

৫) এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সায়মা আক্তারের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার আর ফারজানা আফরোজের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তারা অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। এদি‌কে প্রি‌মিয়ার ব্যাং‌কের কলাবাগান শাখার এভি‌পি এবং ডেপুটি ইন চার্জ রি‌জিয়া সুলতানা‌কে এক কেজি স্বর্ণসহ আটক ক‌রে‌ছে কাস্টম হাউস। তি‌নি বিজি ৮৭ ফ্লাইটে ক‌রে ঢাকায় আ‌সেন।

  • সর্বশেষ