শিরোনাম
◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে ◈ নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন ◈ একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সমর্থকদের দাবি নিউজিল্যান্ডে ক্রিকেট বন্ধ করা হউক

স্পোর্টস ডেস্ক: ২) নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালের হামলায় সমালোচনার ঝড় বেড়েই চলেছে সারা বিশ্বে। গত শুক্রবার কোনো নিরাপত্তাকর্মী ছাড়াই সফররত বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে নামাজ পড়তে যায় আর সেখানেই জঙ্গি হামলা হয়। অল্পের জন্য প্রানে বেচে যায় ক্রিকেটাররা সাথে নিউজিল্যান্ড ক্রিকেট কলঙ্ক থেকে। তেমনি এক হামলার কলঙ্ক বয়ে বেড়াচ্ছে পাকিস্তান। ২০০৯ সালে পাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসীরা হামলা চালায়। লাহোরে সেই হামলার পর থেকে আজও সেদেশে যেতে সাহস পাচ্ছে না টেস্ট খেলুড়ে কোনো দেশ।

৩) ক্রাইস্টচার্চ হামলার পর থেকে নিউজিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থার তুমুল সমালোচনা করছেন পাকিস্তান। তারা দাবি জানান নিউজিল্যান্ডে ক্রিকেট বন্ধ করা হউক। দেশটির মানবাধিকার মন্ত্রী শিরিন আজারি নিজের অফিসিয়াল টুইট বার্তায় বলেন, এই সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ করা উচিত। এ বিষয়টা আইসিসির ভেবে দেখবে।

৪) আমানউল্লাহ করিম নামের পাকিস্তানের এক নাগরিক টুইটবার্তায় বলেন, বাংলাদেশের উচিত ভবিষ্যতে আর নিউজিল্যান্ডের মাটিতে কোনো ম্যাচ না খেলা। যেমন সামান্য হামলার অজুহাতে পাকিস্তানের মাটিতে শ্রীলংকা টিম আর আসছে না।

৫) নুসরাত জাহান মিম নামের একজন টুইটবার্তায় বলেন, নিউজিল্যান্ড, তোমাদের জানা উচিত কীভাবে অন্য দেশের নাগরিকদের রক্ষা করতে হয়।

  • সর্বশেষ