শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলা‌দেশ- ভারত মুখোমুখি

নিজস্ব প্রতি‌বেদক :  দুর্দান্ত এক লড়াই দেখার অ‌পেক্ষায় দুই দে‌শের ফুটবল প্রেমীরা, বাংলা‌দেশ সময় সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখাই হবে লাল-সবুজ প্রতিনিধিদের প্রধান লক্ষ্য । অপরদিকে,  শক্তিশালী মানলেও ঘরের মাটিতে ট্রফি রেখে দিতে বদ্ধপরিকর স্বাগতিকরা।
রোববার (১৮ মে) ভারতের অরুনাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনাল মাঠে গড়াবে।

দুই ফাইনালিস্ট পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই শিরোপা নির্ধারণী মঞ্চে এসেছে। তাই দুর্দান্ত এক ফাইনাল হতে যাচ্ছে— এমনটাই আশা ফুটবল ভক্তদের।

নিজেদের মাঠের পাশাপাশি হোম ক্রাউড নিজেদের পক্ষে থাকলেও টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স চিন্তার কারণ ভারতের। সবশেষ ২০২৩ সালে সাফের এই বয়সভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

এদিকে, অপরাজিত থাকায়  আত্মবিশ্বাসী হ‌লেও সাবধানী বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। স্বাগতিকদের শক্তিশালী মানলেও শিরোপা জয়ের মিশনে কোনোরকম ভুল করতে চায় না ফয়সালরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়