শিরোনাম
◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১৬ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৬ মার্চ, ২০১৯, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ গণভবনে যাচ্ছেন ভিপি নুর

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ শনিবার বিকেল ৪টায় নবনির্বাচিত নেতারা তাঁর সঙ্গে সাক্ষাত্ করবেন। অন্যদের পাশাপাশি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে যাচ্ছেন ছাত্রলীগ প্রার্থীকে পরাজিত করে ভিপি নির্বাচিত হওয়া নুরুল হক নুরও। কালের কন্ঠ।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় ভিপি নুর বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের যাওয়া উচিত। আমি বলেছিলাম, আমরা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব গণভবনে যাব কি না। এখন সবাই সম্মতি দিয়েছে। আমরা গণভবনে যাচ্ছি।’

এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাজু ভাস্কর্যে অনশন করা শিক্ষার্থীরা চার দিনের মাথায় অনশন ভেঙেছেন। প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস পেয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অনশন ভাঙেন তাঁরা। দুধ ও পানীয় পান করে অনশন ভাঙেন তাঁরা।

রাত ১১টার পর রাজু ভাস্কর্যে আসেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ডাকসুর সদ্য নির্বাচিত ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন। তাঁরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন। পরে উপাচার্যসহ তাঁদের নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে তাঁরা দুধ ও পানি পান করে অনশন ভাঙেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আগামী সোমবার তোমাদের সঙ্গে উপাচার্যসহ আলোচনায় বসব। অভিযোগ সম্পর্কে শুনব। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো যাতে আরো স্বচ্ছ করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’

অন্যদিকে কারচুপির অভিযোগ এনে ফল বাতিল করে পুনরায় ডাকসু ও হল সংসদ নির্বাচনের দাবি জানান প্রগতিশীল ছাত্র ঐক্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্রসহ পাঁচটি প্যানেলের প্রার্থীরা। এর জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং উপাচার্যের কাছে ফল বাতিলের দাবি জানানো হয়। দাবি মেনে নিতে দেওয়া হয় তিন দিনের আলটিমেটাম। সেই আলটিমেটামের সময় শেষ হচ্ছে আজ শনিবার। এ ছাড়া রোকেয়া হলে পুনরায় নির্বাচন এবং হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটামও শেষ হয়েছে।

শুক্রবার রাতে আন্দোলনকারীদের পক্ষে শ্রবণা শফিক দীপ্তি বলেন, ‘রাত ১১টায় আল্টিমেটামের মেয়াদ শেষ হওয়ায় কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন তাঁরা।’

  • সর্বশেষ