শিরোনাম
◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ◈ ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৫ মার্চ, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাড়িতে বসেই আয় করতে পারেন গৃহিণীরা

কামরুল হাসান : নারীরা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারেন। দেশে সব বাড়িতেই শিক্ষিত তরুণী কিংবা শিক্ষিত গৃহিণী রয়েছেন। অনেকেই উচ্চশিক্ষিত। যাঁরা ঘরের কাজের পাশাপাশি বাড়তি সময় পান, তাঁদের পক্ষে ইন্টারনেটের মাধ্যমে বাড়তি উপার্জন সম্ভব।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে স্টার্টআপ বাংলাদেশ প্রকল্পের সভাকক্ষে টু আওয়ার জব, ওমেন অ্যান্ড ইকমার্স ফোরাম এবং বাংলাদেশ আইপি ফোরামের যৌথ উদ্যোগে ‘কিক স্টার্ট বাংলাদেশ’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

পলক বলেন, ঘরে বসেই পণ্য উৎপাদন করে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে গৃহিণীরা কর্মজীবী হিসেবে গড়ে তুলতে কিক স্টার্টের ধারণা নিয়ে কাজ করছেন। উদ্যোক্তারা স্টার্টআপ হিসেবে নিজেদের তৈরি করছেন। তাঁরা চাকরি না খুঁজে নিজেরাই চাকরি দিচ্ছেন। ডিজিটাল সেবা গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে এটা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, বাংলাদেশ আইপি ফোরামের প্রতিষ্ঠাতা হামিদুল মিসবাহ, আমরাই বাংলাদেশের কো-ফাউন্ডার আরিফ আর হোসাইন, শার্পনারের সিইও নজর ই জিলানী, টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়