শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ডাক পেলেন অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান ব্লান্ডেল

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ অনিশ্চিত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় কাধেঁ চোট পান উইলিয়ামসন। অন্য দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে ওয়াটলিংও। তাই দ্বিতীয় টেস্টে তাকে নিয়েও রয়েছে শঙ্কা। তার বদলে শেষ টেস্টের জন্য কিউই দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেল। বদলি উইকেট রক্ষক হিসেবে তাকে দলে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার দলের সঙ্গে যোগ দিবেন ব্লান্ডেল। দেশের হয়ে এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলা এই উইকেটরক্ষক নিজের অভিষেক টেস্টেই উইন্ডিজদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০১৭ সালে।

এদিকে শুক্রবার উইলিয়ামসনের ফিটনেস পরীক্ষা দেয়ার পরই তার খেলার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

দলের কোচ গ্যারি স্টেড অবশ্য ইঙ্গিত দিয়েছেন উইলিয়ামসনের পরিবর্তে শেষ টেস্টে অভিষেক হতে পারে উইল ইয়াংয়ের। উইলিয়ামসন না খেলতে শেষ টেস্টে কিউইদের নেতৃত্ব দিবেন টিম সাউদি।

  • সর্বশেষ