শিরোনাম
◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল ◈ টানা পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম ◈ কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত ◈ হামে শিশুমৃত্যুতে বুকের দুধ ও অপুষ্টির প্রভাব ভয়াবহ: গবেষণায় উঠে এলো উদ্বেগজনক চিত্র ◈ দীপু মনির সঙ্গে দেখা করতে কারাগারে মেয়ে, করা হবে প্যারোল আবেদন ◈ বিন্না ঘাস কী, কেন এর ব্যবহার বাড়াতে চায় সরকার? ◈ ‘মনে হয়েছিল মরেই যাব’ : কলকাতার হোটেলে আগুন থেকে বাঁচার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ৩ বাংলাদেশি ◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া ও আফ্রিকাকে ৫ লাখ কোটি ডলারের রাসায়নিক শিল্পের ক্ষতিবহন করতে হচ্ছে

নূর মাজিদ : জাতিসংঘের বিশেষজ্ঞরা জানিয়েছেন বিশ্বে কৃষিকাজ এবং শিল্পখাতে রাসায়নিক দ্রব্যের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে রাসায়নিকের ব্যবহার দ্বিগুণ হয়েছে। যার সিংহভাগই হয়েছে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল এবং বিকাশমান অর্থনীতির দেশগুলোতে। ফলে এই দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর ৫ লাখ কোটি ডলারের রাসায়নিক শিল্পের সরাসরি ক্ষতিকর প্রভাব বেড়েই চলেছে। ইয়ন, নিউজফোর ইউরোপ

গত সোমবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ সম্মেলনের প্রথম দিনে বিশেষজ্ঞরা এসব কথা জানান। জাতিসংঘ বিশেষজ্ঞরা গ্লোবাল কেমিক্যাল আউটলুক-২ শীর্ষক এক প্রতিবেদন চলমান অধিবেশনে উপস্থাপন করেন। সেখানে রাসায়নিক শিল্প সৃষ্ট বিভিন্ন প্রকার ক্ষতি এবং তা নিয়ন্ত্রণের লক্ষ্যে নানা প্রকার উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করা হয়। জাতিসংঘ প্রতিবেদনের উপসংহারে বলা হয়, রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে গঠিত উদ্যোগ শুরতেই ১ হাজার কোটি ডলারের শিল্প হিসেবে দাঁড়িয়ে যাবে। ভবিষ্যতে এই ব্যবসায়ের পরিধি আরো বিস্তৃত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের পরিবেশ দপ্তরের নির্বাহী পরিচালক জয়েস মসুয়া বলেন, ‘রাসায়নিক উপাদান মানুষের কল্যাণে আসবে নাকি সেটা মানবতার জন্য বিপর্যয় সৃষ্টি করেই চলবে, সেটা আমাদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে। ক্ষতিকর রাসায়নিক শিল্প নিয়ন্ত্রণে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। এই জন্যে বিশ্ব সম্প্রদায়ের অনেক কিছুই করা বাকি আছে, এটা আমাদের প্রতিবেদনে ¯পষ্টভাবে তুলে ধরা হয়েছে।’

জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ, রাসায়নিক শিল্প মানবতার কল্যাণে স্বাস্থ্য,পুষ্টি এবং উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা তৈরিতে ইতিবাচক অবদান রাখছে। তবে এর পার্শ্ব-প্রতিক্রিয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করে জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়াকে গতিশীল করেছে। শিল্পখাতে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি নীতিমালা থাকা সত্ত্বেও এগুলোর ব্যবহার দ্বিগুণ বেড়েছে। যার পরিমাণ সবচাইতে বেশি বেড়েছে আফ্রিকা মহাদেশে। কারণ আফ্রিকা কল্টান, কোবাল্টসহ ইলেকট্রনিক সামগ্রী নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঁচামালের মূল যোগানদাতা। এই সকল খনিজ উত্তোলন এবং এর পরিশোধনের প্রক্রিয়ায় মহাদেশটির প্রাকৃতিক ভারসাম্য ব্যাপক হুমকির মুখে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়