শিরোনাম
◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০১৯, ০১:৩৬ রাত
আপডেট : ১৩ মার্চ, ২০১৯, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধে জের ধরে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব বিরোধে জের ধরে দু'পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে কয়েয় দফায় উপজেলার চান্দুরা ইউনিয়নের মিরপুর গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন- ইউনুছ মিয়া (৫০), লিটন (৩০), ইয়াছিন (২১), শিশু মিয়া (৫০), সোহেল (১৮), তামান্না (১২), তাজুল ইসলাম (২২), আতিকুল ইসলাম (৪০), কালা মিয়া (৬০), জামশেদ (৩৫), হুমায়ুন (৩২), চাঁদতারা (৫৫), কুদ্দুস (৬০), মনসুর (২০) ও সাবেল (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে মাটির ব্যবসা নিয়ে মিরপুর গ্রামের চামুর গোষ্ঠীর প্রবাসী সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের মোশল মিয়ার বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উপজেলার আব্দল্লাহপুর গ্রামে মেশিন দিয়ে মাটি কাটার সময় মোশল মিয়া ও তার লোকজন মেশিনটি ভাঙচুর করে। এর জের ধরে মঙ্গলবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম বলেন, ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্হিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

  • সর্বশেষ