শিরোনাম
◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজু ভাস্কর্যের সামনে শক্ত অবস্থানের প্রস্তুতি নিচ্ছে প্রগতিশীল ছাত্রজোট (ভিডিও)

সুমন পাইক: মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালনের পুনরায় ঘোষণা দিয়েছেন ডাকসু নির্বাচন বাতিলের দাবি করা প্যানেলগুলোর প্রার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ ঘোষণা দেন প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দী।

যদিও এর আগে নির্বাচন বাতিল না করা পর্যন্ত ভিসি অফিসের সামনে অবস্থানের ঘোষণা দেয় নির্বাচন বর্জনকারী প্যানেলগুলো। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়ে তারা এমন ঘোষণা দেন। নির্বাচন বাতিল ও পুনঃতফসিল দাবিতে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন ৫টি প্যানেলের প্রার্থীরা।

লিখিত অভিযোগে বলা হয়েছে, 'ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদানে বাধা দান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়া, কারচুপি, প্রার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা, ভোট বাক্স নিয়ে লুকোচুরি, ভোট দেয়ার পরও লাইনে দাঁড়িয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করাসহ বিভিন্ন অনিয়ম হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রগতিশীল ছাত্র ঐক্য, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ অধিকাংশ প্রার্থীই নির্বাচন বর্জন করেছি।

এ প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করতে হবে। কোনোক্রমেই এই প্রহসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা যাবে না।

নির্বাচনটি বাতিল ও পুনঃ তফসিল ঘোষণার আশু পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করছি।'

লিখিত অভিযোগে স্বাক্ষরকারীরা হচ্ছেন- প্রগতিশীল ছাত্র ঐক্যের সহ-সভাপতি পদপ্রার্থী লিটন নন্দী, স্বাধিকার স্বতন্ত্র পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এ আর এম আনিসুর রহমান, একই পদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের প্রার্থী উম্মে হাবিবা বেনজির, স্বতন্ত্র জোটের সহ-সভাপতি প্রার্থী অরণি সেমন্তি খান ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী রাশেদ খান।

এর আগে বেলা ১টায় ঢাবির মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

  • সর্বশেষ