শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের রুট বাড়ছে, মোবাইল অ্যাপস জুনে

মোহাম্মদ মাসুদ : লোকসান ও ঋণের ভারে জর্জরিত বিমানকে টেনে তুলতে মহাপরিকল্পনা নেয়া হচ্ছে। বহর বাড়াতে নেয়া হয়েছে উদ্যোগ। পরিকল্পনায় আছে নতুন আন্তর্জাতিক রুট সংযোজনের। অনলাইন থেকে টিকিট বুকিং প্রক্রিয়া সহজ করা হবে। মোবাইল এ্যাপস চালু করা হবে এ বছরের জুন মাস নাগাদ। বিমান কতৃপক্ষের আশা পরিকল্পনা বাস্তবায়ন হলে এ বছর থেকে লাভে ফিরবে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থা। ডিবিসি নিউজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মোহাম্মদ মহিবুল হক বলেন, স্বীকার করতে কোনো দ্বিধা নেই গত বছরে ২শ কোটি টাকার অধিক ক্ষতির সম্মখীন হয়েছি।

তিনি আরো দাবি করেন, এ বছর যে ছয় মাসের হিসেব নিয়েছি সেখানে বিমান কিন্তু লস করছে না। আমরা নিশ্চিত যে বিমান, বছর শেষে কোনো লস করবে না। নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে বিমানকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আশা করছি পিছনে ফিরে তাকাতে হবে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এস মোসাদ্দিক আহমেদ বলেন, আমাদের বহর পরিকল্পনা ২০২৭ সাল পর্যন্ত তৈরি রয়েছে। আমরা একটা বহর প্রকল্প পরিকল্পনা করেছি। সে পরিকল্পনা অনুযায়ী চলতি বছর বহরে ১৯ টি উড়োজাহাজ থাকা উচিত। সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে এবং লন্ডনেও পরিধি বাড়ানো যায়। এর বাইরে কিছু জায়গায় যাওয়া দরকার। আমাদের গুয়ান্ডো, কলম্বোমালে এবং মদিনাতেও যাওয়া দরকার। জানা গেছে, বিমানকে ঢেলে সাজানোর প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন হবে চলতি মাসেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়