শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০৮:১২ সকাল
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় নতুন করে কোনো বাস রুটের অনুমোদন দেওয়া হবে না: সাঈদ খোকন

শাকিল আহমেদ: জুন-জুলাই থেকে সড়কে পরিবর্তনের সূচনা হবে। রাজধানী ঢাকায় নতুন করে কোনো বাস রুটের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (এসএস) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (২ মার্চ) দুপুরে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠক শেষে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, যদি একান্তই আরটিসি কমিটি কোনো রুট পারমিটের প্রয়োজন মনে করেন তাহলে তারা এ কমিটির সঙ্গে আলাপ আলোচনা করে অনুমোদন দিবেন।

তিনি বলেন, আগামী জুন জুলাই মাসে ঢাকা শহরে গণপরিবহন ব্যবস্থার সূচনা হবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিছু রটে এই পরিবর্তন দেখতে পারবেন। সেখানে এসি বাসও থাকবে এবং সুসজ্জিত কিছু সুন্দর বাসও থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়