শিরোনাম
◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি!

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওবায়দুল কাদের বলেছেন, ভোটার উপস্থিতি কম থাকলেও, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে

মহসীন কবির : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটার উপস্থিতি কম থাকলেও, ঢাকা উত্তর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা-কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে মির্জা ফখরুলসহ বিএনপির প্রতি আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিরোধীদল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও শান্তিপূর্ণভাবেই হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিরোধীদল অংশগ্রহণ করলে এই নির্বাচনটি আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ