শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভেতরে ঢুকে মারো,’ পাকিস্তানে হামলাকে তারকাদের স্বাগতম

মুসফিরাহ হাবীব : পাকিস্তানে ভারতের বিমানবাহিনীর হামলাকে স্বাগত জানিয়েছেন ভারতীয় চলচ্চিত্র তারকারা। সবাই বিমানবাহিনীকে অভিনন্দন জানানোর পাশাপাশি নানা মন্তব্যে টুইট করেছেন। অভিনেতা অক্ষয় কুমার টুইটে লিখেছেন, ‘ভেতরে ঢুকে গিয়ে মারো’।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানার প্রতিশাধ নিতে মঙ্গলবার ভোররাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে হামলা চালিয়ে ৩শ’ জঙ্গিকে হত্যার দাবি করেছে ভারত। ভারতীয় বিমানবাহিনী বলছে, তাদের ১২টি মিরেজ ২০০০ জঙ্গি বিমান এ হামলায় অংশ নিয়ে ১ হাজার কেজি বোমা বর্ষণ করে অনেক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।

পাকিস্তান হামলায় ক্ষয়ক্ষতির খবর অস্বীকার করলেও ভারতীয়রা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কথাই বিশ্বাস করছে। হামলাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন আরো অনেক তারকা। এরা হচ্ছেন, সোনাক্ষী সিনহা, অজয় দেবগন, অনুপম খের, স্বরা ভাস্কর, পরেশ রাওয়াল, মল্লিকা শেরাওয়াত, অভিষেক বচ্চন, কৈলাশ খের, শ্রুতি শেঠ, আথিয়া শেঠি, মধুর ভান্ডারকার, বিবেক ওবেরয়, তুষার কাপুর, রাভিনা ট্যান্ডন, সেলিনা জেটলি, তাপসী পান্নু, সঞ্জয় দত্তসহ আরো অনেকে। একজন লিখেছেন, ‘এটা সত্যিই সুন্দর একটা সকাল।’

ভারতের দক্ষিণের তারকারাও বিমানবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। হামলাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন রজনীকান্ত, কমল হাসান, রাজামৌলি, মহেশ বাবু, জুনিয়র এনটিআর, কল্যাণরাম নন্দমুরি, তামান্না ভাটিয়া, কাজল আগরওয়াল, সুন্দরীয়া রজনীকান্তসহ অন্যান্য তারাকারা।

  • সর্বশেষ