শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের  গ্রামে-গঞ্জে সর্বত্র একই প্রশ্ন, ভারত কি এবার পাকিস্তানকে আক্রমণ করবে? : জয়ন্ত ঘোষাল

স্মৃতি খানম: কালের কণ্ঠের নয়াদিল্লির বিশেষ প্রতিনিধি জয়ন্ত ঘোষাল বলেছেন, ভারতের রাজ্যে-রাজ্যে, গ্রামে-গঞ্জে সর্বত্র একই প্রশ্ন, ভারত কি এবার পাকিস্তানকে আক্রমণ করবে? কবে? কিভাবে? কতোখানি? দেখুন মোদি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং দল তথা আরএসএস সংঘ পরিবার চাইছে ভোটের আগেই পাকিস্তানবিরোধী আক্রমণ। মার্চ মাসের প্রথম সপ্তাহে ৫ বা ৬ মার্চ নাগাদ লোকসভা ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন জারি করতে পারে। ৩ মার্চ মোদির বিহার সফর। তারপর ৪ মার্চ ভারতের হিন্দুদের শিবরাত্রির অনুষ্ঠান। তারপর ভোট ঘোষণা হলে ৪৫ দিনের সময় দিতে হয় ভোট শুরু করার আগে।

তিনি আরও বলেন, এটাই সাংবিধানিক প্রথা। অনেকের ধারণা, ভোট ঘোষণার পর মার্চ মাসের মাঝামাঝি একটা অ্যাকশন হবে। কারণ দেশজুড়ে ভারতীয় জনমানসে এই দাবি উঠেছে যে পাকিস্তানকে একটা সবক দিতে হবে। এ কথা ঠিক ভারতের বামপন্থী উদারবাদী সমাজ মনে করে, যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান হতে পারে না। স্থায়ী সমাধানের জন্য চাই দুই পক্ষের আলোচনা।  কিন্তু ভোটের আগে আলোচনার কথা বললেও মহাপাপ। শুধু ভারত কেন? আজ ইমরান খান, এমনকি তার সেনাপ্রধানও আলোচনার কথা বলছেন, কিন্তু তিনিও পাকিস্তানের ভোটের আগে মোদি এবং ভারত সম্পর্কে কী কী মন্তব্য করেছিলেন সেটা একবার মনে করুন।

অবশ্য ভারত এবারে বেশ সেজেগুজে আসরে নেমেছে। যেমন ধরুন সৌদি আরবের রাজকুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত বৈঠক এবং যৌথ বিবৃতির কূটনীতি। বেশ চিত্তাকর্ষক। এখানে হায়দরাবাদে রাজকুমারের জন্য মোদি বিশেষ এক মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছিলেন। ওই ভোজসভায় দেখলাম, মোদি এবং রাজকুমারের রসায়ন যথেষ্ট ইতিবাচক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়