শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাব্বিরের ফিফটিতে প্রথম মাচেই আবাহনীর জয়

নিজস্ব প্রতিবেদক : রানের ফুলঝুরি দেখিয়েছেন নিউজিল্যান্ডে। ক্যারিয়ারের প্রথম শতকের এক সপ্তাহও পার হয়নি এখনো। দেশে ফিরে সেই সাব্বির রহমানই ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের প্রথম ম্যাচেই করলেন ফিফটি। ৫ চার ও দুই ছক্কা ৪৩ বলে খেলেছেন ৫৮ রানের ইনিংস। তার ওই ইনিংসে ভর করেই ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭ উইকেটে ১৫০ রানের সংগ্রহ পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।

যা টপকাতে গিয়ে ৭ উইকেটে ১২৫ রানে থামে ব্রাদার্সের ইনিংস। ম্যাচ শেষে ২৫ রানের জয় ধরা দিয়েছে আকাশী নীল শিবিরে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি)মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাব্বিরের ৫৮ ও জাহিদ জাভেদের ৩৩ বলে ৪৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় আবাহনী লিমিটেড। মাঝে দলপতি মোসাদ্দেক হোসেন সৈকত করেন ২৩ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়