শিরোনাম
◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় বিষয় নিয়ে লেখা বই সরিয়ে নেয়ার নির্দেশ বাংলা একাডেমির

হিমাদ্রি শেখর রায়: প্রকাশকের হোল্ডিং নম্বর না থাকায় একুশে বইমেলা থেকে ধর্মীয় বিষয় নিয়ে লেখা একটি বই সরিয়ে নিতে বলেছে বাংলা একাডেমি। আরিফ আজাদের লেখা বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’ অনলাইনে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে। সূত্র : বিবিসি বাংলা

গত ১৫ ফেব্রুয়ারি বইটি প্রকাশের পর বেশ বিক্রি হচ্ছে। প্রতি দিন বইটি স্টক আউট হচ্ছিল বলে জানিয়েছেন এর লেখক আরিফ আজাদ। এক সপ্তাহের মধ্যে ৮ হাজার কপির বেশি বিক্রি হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থাটি।

আরিফ আজাদ বলেন, ‘আমার বইটা মেলায় এসেছে ১৫ তারিখে। তারপর থেকেই সেটার খুব চাহিদা , প্রতিদিনই বইটা স্টক আউট হচ্ছিল। গতকাল বাংলা একাডেমির একজন কর্মকর্তা এসে প্রথমে বইটা দেখতে চান। এরপর তিনি বলেন, আপনারা আর এই বইটি বিক্রি করবেন না। কারণ জানতে চাওয়া হলে তিনি বলেছেন, প্রকাশনী অফিসের হোল্ডিং নম্বর নেই, তাই এখানে বিক্রি করা যাবে না।’

ঠিকানা কেন দেয়া হয়নি, সেটা জানতে চাইলে সমকালীন প্রকাশনীর কর্মকর্তা এস এম আখতারুল হক বলেছেন, ‘হোল্ডিং নাম্বরটা আসলে ভুলে বাদ পড়ে গেছে। আমাদের সবগুলো বইতেই সেটা বাদ পড়েছে। এ কারণে পুরো মেলাতেই আমাদের বই বিক্রি বন্ধ রেখেছি।’

এর আগে ২০১৭ সালে ‘প্যারাডক্সিক্যাল সাজিদ' নামে বইটির প্রথম পর্বটি প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বইটি লেখা হয়েছে।

অনলাইন বই বিক্রেতা প্রতিষ্ঠান 'রকমারি' ডটকমের তথ্য অনুযায়ী আগের বইটি এখনো তাদের বিক্রি তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় বইটিও রয়েছে বিক্রিত বইয়ের তালিকার শীর্ষে। সম্পাদনা : জামাল।

  • সর্বশেষ