শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন ◈ হাসিনার ফেরার প্রস্তুতি নিয়ে কলকাতায় আ'লীগ নেতাদের দ্বিমত ◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে?

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধপরাধীদের সঙ্গে থাকায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে, বলেছেন ডা: হাবিব মিল্লাত

কেএম নাহিদ: আওয়ামী লীগের সংসদ সদস্য ডা: হাবিব মিল্লাত বলেছেন, এবার নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ৭০ সালের মতো নির্বাচিত করেছে। যুদ্ধপরাধীদের সঙ্গে থাকায় মানুষ বিএনপিকে ত্যাগ করেছে। রোববার ডিবিসির রাজকাহনে এ কথা বলেন তিনি।
হাবিব বলেন, আমরা এবার নির্বাচনে দেখেছি জনগনের কিভাবে একটি দলকে ত্যাগ করে, নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীর হার দেখে আমাদের তাই মনে হচ্ছে। তিনি বলেন জামায়াতের সঙ্গে বিএনপির একাকার হওয়া, বিএনপির মনোনয়ন বাণিজ্য, একাধিক প্রার্থী, নিজেদের মধ্যে অনৈক্য থাকায় এই নির্বাচনে তাদের হার। জামায়াতকে তারা এবার ধানের শীষ দিয়েছে। জামায়াত ৭১ সালে বাংলাদেশের বিরোধীতা করেছে। পাকিস্তানে সঙ্গে থেকে এদেশের মানুষের ওপর নির্যাতন করেছে, তরুণ প্রজন্ম মেনে নিতে পারে নাই। স্বাধীনতা বিরোধীদের এদেশে কোন দিন জায়গা হবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যদি মনে করে কোন দলকে ভোট দিবে তারা প্রাণখুলে ভোটদেয় এবং এবারের নির্বাচনে সেটাই হয়েছে। ২০১৮ সালে নির্বাচনে মানুষ ৮০ শতাংশ ভোট দিয়েছে,৭০ সালের নির্বাচনে তাই হয়েছে, এটা কোন নতুন কথা না। ২০০১ সালে বিএনপি ৭৫ শতাংশ ভোট পেয়েছিলো। মানুষ যখন যাকে চাইবে ক্ষমতায় দেখতে তারা যেকোন কিছুর বিনিময়ে সেই দলকে ক্ষমতায় বসাবেই। এবারের নির্বাচনে সেটাই হয়েছে।

  • সর্বশেষ