শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল ‘খেলনা পিস্তল’ (ভিডিও)

নিউজ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাই চেষ্টাকারীর কাছে ছিল 'খেলনা পিস্তল'। সেই পিস্তল দিয়েই ভয় দেখিয়ে মাহাদী নামে ওই যুবক জিম্মি নাটকের চেষ্টা করেছিল। কমান্ডো অভিযানে নিহত হওয়ার পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি পরীক্ষা করে সেটি খেলনা পিস্তল বলে জানা যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার বলেন, 'মাহাদীর কাছ থেকে পাওয়া পিস্তলটি একটি খেলনা পিস্তল। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।'

প্রসঙ্গত, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বিমান ছিনতাইকারী মাহাদী কমান্ডো অভিযানে নিহত হয়। বিমানে থাকা যাত্রীরা অভিযানের আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সূত্র: বাংলা ট্রিবিউন /সময় টিভি

 

  • সর্বশেষ