শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাঠে সিরিজ হেরে র‌্যাঙ্কিংয়েও নিচে নামলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক : পোর্ট এলিজাবেথে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে সিরিজ হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের তৃতীয়তে নেমে গিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১০ পয়েন্ট নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু করা প্রোটিয়াদের বর্তমান পয়েন্ট ১০৫।

অপরদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে ১০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে উঠে এসেছে নিউজিল্যান্ড। এই অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে জয় পেতে হবে কিউইদের।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে পরাজিত করার পর ৪টি পয়েন্ট বৃদ্ধি পেলেও ষষ্ঠ অবস্থানেই থাকছে শ্রীলঙ্কা। বর্তমানে তাদের সর্বোমোট পয়েন্ট সংখ্যা ৯৩।

তালিকার শীর্ষে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান ভিরাট কোহলির ভারতের। চতুর্থ এবং পঞ্চমে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৪) এবং ইংল্যান্ড (১০৪)। আর বাংলাদেশের অবস্থান নবমে। তাদের রেটিং পয়েন্ট ৬৯।

শীর্ষ ১০ টেস্ট দলঃ
১। ভারত- ১১৬
২। নিউজিল্যান্ড- ১০৭
৩। দক্ষিণ আফ্রিকা- ১০৫
৪। অস্ট্রেলিয়া- ১০৪
৫। ইংল্যান্ড- ১০৪
৬। শ্রীলঙ্কা- ৯৩
৭। পাকিস্তান- ৮৮
৮। উইন্ডিজ- ৭৭
৯। বাংলাদেশ- ৬৯
১০ জিম্বাবুয়ে- ১৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়