শিরোনাম
◈ পর্যটনের ছোঁয়ায় বদলে যাচ্ছে খাগড়াছড়ির পাহাড়ি জনপদের অর্থনীতি ◈ কুয়েতে প্রবাসীদের কোটি টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ ◈ ইরান সংঘাতে দ্রুত ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ◈ রোহিঙ্গা ইস্যুতে নতুন কৌশল, আন্তর্জাতিক চাপেই সমাধান খুঁজছে বাংলাদেশ ◈ ভারতের বাংলা‌দেশ সফর নিশ্চিতে সরকারের সহায়তা চাইলো বিসিবি ◈ ফজলুর রহমানের কাঁধে এবার নতুন দায়িত্ব ◈ তারেক রহমানের ব্রিকস আমন্ত্রণ নিয়ে প্রশ্ন, এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, নাগরিকের নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা

রুহুল আমিন : সুপ্রিম কের্টের আইনজীবী ব্যরিস্টার সারা হোসেন বলেছেন, দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সরকার তো ক্ষতিপূরণ দিবেই। জনগণ হিসেবে নুন্যতম অধিকার এটা একটা রাষ্ট্রের কাছে। এ নিয়ে কেনো ঢাক ঢোল পিঠানো হয়। ক্ষতিগ্রস্ত হলেই ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে যারা দায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। কয়েকদিন পর আমরা কেনো এরকম ভয়াবহ কাহিনীর সম্মুখীন হতে হয়। এর দায়ভার কর্তৃপক্ষ কি এড়াতে পারেন। তাহলে তাদের থেকে কেনো ক্ষতিপূরণ নেওয়া হয় না বা কেনো তাদের শাস্তি দেওয়া হয় না। এ রকম ঘটনা ঘটলেই ক্ষতিপূরণের কথা আসে কিন্তু কোন দুর্ঘটনা ঘটার আগে সব জায়গায় প্রতিরোধ ব্যবস্তা গ্রহণ কেনো করা হয় না।

তিনি শুক্রবার চ্যানেল ২৪এর মুক্তবাক অনুষ্ঠানে আরো বলেন, আমরা নিজেদের নিরাপত্তা কি দিতে পারি। রাষ্ট্র যে নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ তা আবার স্পষ্ট ভাবে প্রমাণ হলো। আমরা জাতীয়তাবাদের কথা বলি। আমরা কি জাতীয়বাদ হতে পেরেছি। জাতীয়তাবাদ মানেই রাষ্ট প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা দিবে।

চকবাজারের কাহিনী নিয়ে সরকারের প্রাক্তন শিল্পমন্ত্রী বলেন, এটা আমাদের ব্যর্থতা না, এই কারখানার যারা। একজন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে এ ধরণের বক্তব্য দেওয়া ঠিক হয় নাই। জনগণকে নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে নেওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়