শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিসভকে হারিয়ে শেষ ষোলোয় আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: প্রথম লেগে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো আর্সেনাল। বেলারুশের বাতে বরিসভকে ফিরতি পর্বে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠেছে উনাই এমেরির দল।

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বরিসভকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ইংলিশ ক্লাবটি। গত সপ্তাহে বরিসভের মাঠে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল।

প্রতিপক্ষের ভুলে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যায় আর্সেনাল। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা পিয়েরে-এমেরিক আউবামেয়াং ডি-বক্সে নিচু ক্রস বাড়ান। কাছাকাছি স্বাগতিকদের কোনো খেলোয়াড় না থাকায় বিপদের কোনো আশঙ্কা ছিল না। কিন্তু বিপদমুক্ত করতে গিয়ে উল্টো জালে ঠেলে দেন বেলারুশের ডিফেন্ডার ভলকভ।

একের পর এক আক্রমণ করতে থাকা আর্সেনাল ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। গ্রানিত জাকার বাঁকানো কর্নারে হেডে বল জালে জড়ান জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি।
৬০তম মিনিটে ব্যবধান বাড়ানো গোলটিও আসে সুইস মিডফিল্ডার জাকার আরেকটি কর্নার থেকে। এবার লাফিয়ে হেডে বল ঠিকানায় পাঠান পাঁচ মিনিট আগে বদলি নামা গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপুলস। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

ফিরতি পর্বের আরেক ম্যাচে শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া সুডেনের ক্লাব মালমোকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের গোল তিনটি করেন অলিভিয়ে জিরুদ, রস বার্কলি ও ক্যালাম হাডসন-ওডোই। দুই লেগ মিলিয়ে ইংলিশ ক্লাবটির জয় ৫-১ ব্যবধানে।
সুইস ক্লাব জুরিখকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতেছে ইতালিয়ান ক্লাব নাপোলি।

এছাড়া ঘরের মাঠে স্কটল্যান্ডের ক্লাব সেল্টিককে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে শেষ ষোলোয় উঠেছে স্পেনের দল ভালেন্সিয়া। -বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়