শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভক্তদের কাণ্ড, কোহলি ও ডি ভিলিয়ার্সকে দুধ দিয়ে গোসল

স্পোর্টস ডেস্ক : আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) দ্বাদশ আসর। এর আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দুই ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের পোস্টার দুধ দিয়ে স্নান করাচ্ছেন ভক্তরা।

প্রশ্ন উঠতে পারে, আইপিএল তো শুরুই হলো না। তো বিরাট-ভিলিয়ার্সের পোস্টার দুধ দিয়ে কেন ধোয়াচ্ছেন ভক্তরা? গত রোববার ছিল ডি ভিলিয়ার্সের ৩৫তম জন্মদিন। বেঙ্গালুরুতে অসংখ্য ভক্ত আছে মিস্টার ৩৬০ ডিগ্রির। প্রিয় খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতেই এমন অভিনব কা- ফ্যানদের।

আরসিবি বললেই চোখের সামনে ভেসে ওঠে বিরাট-ডি ভিলিয়ার্সের মারমুখী অবতার। দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ওপেনারের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট। সেই শহরের ক্রিকেটপ্রেমীদের মনে ২২ গজের সুপারম্যান ও ব্যাটম্যানের জন্য আলাদা স্থান আছে। এই জনপ্রিয়তা থেকেই দুজনের পোস্টার দুধ দিয়ে গোসল করিয়েছেন তারা। করেছেন শুদ্ধ। যাতে এবারো পারফরম করতে পারেন এই জুটি।

আইপিএল ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থাকবে বিরাট-কোহলি জুটি। রেকর্ড ২২৯ রানের পার্টনারশিপ তাদেরই। সময়ের সর্বোপরি ইতিহাসের দুই সেরা ব্যাটার থাকলেও এখন পর্যন্ত শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি দলটি। এবার ভাগ্য বদলাবে তাদের? - কলকাতা টোয়েন্টে ফোর

  • সর্বশেষ