শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শফিউলের পরেই মোস্তাফিজ

শিউলি আক্তার: বাংলাদেশের পেস বোলার শফিউল ইসলামের পরেই এক বিরল রের্কডে নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার এই রেকর্ডে হয়তো আর কেউ নাম লিখাতে চাইবেন না।

নিউজিল্যান্ডের ডোনাডিনে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১০ ওভার বল করে ৯৩ রান দেয় মোস্তাফিজ। সাথে দু’টি উইকেটও তুলে নেয় প্রতিপক্ষদের। ওয়ানডে ম্যাচে এটাই তার সবচেয়ে খরুচে বোলিং ফিগার। বাংলাদেশ এই ম্যাচে ৮৮ রানে হেরে যায়।

তার উপরে আছেন পেসার শফিউল ইসলাম। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯ওভার বল করে দু’উইকেট নিতে ৯৭ রান দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ডটি তার নামের পাশে হয়ে যায়। ওই ম্যাচে বাংলাদেশ ১৪৪ রানে হেরে ছিলো। তারপরের রেকর্ডটিও শফিউলের নামের পাশেই। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভার বল করে ৯৫ রান দেয়। তার বিনিময়ে ৩ উইকেট তুলে নেয়। সেই ম্যাচে বাংলাদেশ ১৩৯ রানে হেরে যায়।

এরপরের নামটি মোস্তাফিজের। ৯৩ রান দিয়েছেন। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৩৩০ রান করে। তার মধ্যে ৯৩ রানেই মোস্তাফিজের বোলিং থেকে।

মোস্তাফিজের পরে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ২০০৮ দ.আফ্রিকার বিপক্ষে ৯ওভার বল করে ৮৮ রান দিয়ে ছিলেন। ম্যাচটিতে ১২৮ রানে হেরেছিলো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়