শিরোনাম
◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি  ◈ সরকারের নতুন সিদ্ধান্ত নবম পে-স্কেল নিয়ে, আসছে বড় পরিবর্তন ◈ যুদ্ধের নিন্দায় ঐকমত্য ব্রিকস নেতাদের, আসছে যৌথ ঘোষণা ◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছরে সরকারের কর্মকাণ্ডে সিভিল প্রশাসন অনুগ্রহজীবীরা একদিকে আর বিদ্রোহীরা একদিকে, বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল

কেএম নাহিদ : বিএনপির যুগ্ন সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দশ বছরে রাজনৈতিক চিন্তাচেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আস্থা রাখার কথা বলে, যারা দেশ শাসন করেছেন। তারা পুরো বিষয়টিকে অন্য দিকে নিয়ে গেছেন। সেখানে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাকব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, নাগরিক স্বাধীনতা, রাজনৈতিক নিরাপত্তা বড় না প্রশাসন বড়। এই দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। তারা হয়ে গেছে প্রান্তিক জনগোস্টি আর সিভিল প্রশাসন অনুগ্রহজীবীরা একদিকে আর বিদ্রোহীরা একদিকে। সোমবার ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের আজকের বাংলাদেশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি মনে করি জামায়াতের রাজনীতিতে বিশ্বাসী যে ছেলেটি মুক্তিযুদ্ধের পর জন্ম নিয়েছে। আমি কেনো তাকে জামায়াতের একাত্তরের ভুমিকার জন্য দোষ দেবো। এটা জাতির কাছে পরিষ্কার করার দায়িত্ব জামায়াত কেন্দ্রীয় নেতাদের। তাদের একাত্তরের ভুমিকা যতোদিন না তারা। জাতির কাছে এটা পরিষ্কার করবে ততোদিন তাদের এই দেশে রাজনীতি করা আমার কাছে সঠিক মনে হয় না। কিন্তু তাই হচ্ছে এবং আমরাই করছি।

আলাল আরো বলেন, ২০০৮ সালে জামায়াত যখন নির্বাচন কমিশনে তাদের গঠনতন্ত্র জমা দেয়, তখন এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে তরিকত ফেডারেশন রিট করে, এই রিটের শুনানি ২০১৩ সালে হাইকোর্টে শুনানির কথা থাকলে তা আজো হয়নি। কোন অজানা কারণে তা জাতির কাছে এখনো পরিষ্কার হয়নি।

  • সর্বশেষ