শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট

আল-আমিন : হঠাৎ তীব্র গ্যাস সংকট রাজধানীর বিভিন্ন এলাকায়। গ্রাহকদের অভিযোগ দীঘদিন ধরেই চলছে এই গ্যাস সংকট। আর শনিবার সকাল থেকে একেবারেই জ্বলছে না রান্না ঘরের চুলা। এদিকে তিতাস গ্যাসের কর্মকর্তাদের দাবি, লাইনের মেরামতের কাজ চলায় ২৪ ঘন্টার জন্য বন্ধ রয়েছে কয়েকটি এলাকার গ্যাস সরবরাহ। (এসএ টিভি)

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রায় প্রতিটি বাসায় দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট। আর শনিবার সকাল থেকে নেই গ্যাস।

শুধু মোহাম্মদপুরই নয় গাবতলী, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর, হাজারীবাগসহ বেশকিছু এলাকায় চলছে এমন তীব্র গ্যাস সংকট। হঠাৎ করে অনেক এলাকায় গ্যাস না থাকায় অনেকটাই বিপাকে রাজধানীবাসী। এদিকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট হতে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা বলেছে তিতাস কর্তৃপক্ষ। তবে এ সংকট দ্রুত সমাধানে কাজ চলছে বলেও জানান তারা।

  • সর্বশেষ