শিরোনাম
◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রথম হাইস্পিড ট্রেন উদ্বোধন করলেন মোদী

দুর্জয় চক্রবর্তী: যাত্রা শুরু হলো ভারতের প্রথম হাইস্পিড ট্রেনের। শুক্রবার দিল্লী থেকে বেনারসের মধ্যে চলাচলকারী ‘বন্দে ভারত এক্সপ্রেস’ নামে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজনেস টুডে, গুড রিটার্নস

প্রাথমিকভাবে ‘ট্রেইন এইটটিন’ নামে পরিচিত ১৬ কোচের এই ট্রেনটি ঘন্টায় ১৬০ থেকে ২১০ কিলোমিটার গতিতে ৮ ঘন্টায় দিল্লী থেকে বেনারসে পৌঁছাতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এ ধরনের ট্রেন নির্মান ভারতের জন্য অনেক গর্বের ব্যাপার। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কাশ্মীরের পুলওয়ামা হামলায় নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

সাধারণ জনগণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিল্লী থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। ট্রেনটিতে চেয়ার কোচ ও এক্সিকিউটিভ ক্লাসের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে যথাক্রমে এক হাজার ৭৬০ ও তিন হাজার ৩১০ রুপি, যা ফিরতি সফরের জন্য এক হাজার ৭০০ ও তিন হাজার ২৬০ রুপি নির্ধারিত হয়েছে। ট্রেনটি ভারতের চেন্নাইভিত্তিক ইন্টেগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত হয়েছে।

  • সর্বশেষ