শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ সিমিওনে

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে। নতুন চুক্তিতে ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে কোচের দায়িত্বে থাকবেন তিনি। বৃহস্পতিবার তার সঙ্গে নতুন চুক্তির কথা জানিয়েছে অ্যাথলেটিকো।

২০১১ সাল থেকে ক্লাবটির হয়ে কোচের দায়িত্বেআছেন সিমিওনে। আট বছরে ক্লাব ইতিহাসের সবচেয়ে সফলতম কোচ হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন তিনি। তার অধীনেই সাতটি শিরোপার ঘরে তুলেছে অ্যাথলেটিকো।

সিমিওনে দায়িত্ব নেওয়ার পর ২০১২-১৩ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতে নেয় ক্লাব অ্যাথলেটিকো। এরপর ২০১৩-১৪ মৌসুমে লা লিগা শিরোপা ও ২০১৪ সালে সুপারকোপা জিতে নেয় তারা। এছাড়াও দুইবার (২০১১-১২, ২০১৭-১৮) ইউরোপা লিগ ও দুইবার (২০১২, ২০১৮) উয়েফা সুপার কাপ জিতে নেয় তারা।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ২৩ ম্যাচে ১২ জয় ও ৮ ম্যাচ ড্র’য়ে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে অ্যাথলেটিকো। টেবিলের শীর্ষে আছে ৫১ পয়েন্ট নেওয়া বার্সেলোনা, আর টেবিলের দুইয়ে আছে ৪৫ পয়েন্ট নেওয়া রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ