শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথাসাহিত্যিক শফীউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন

আমিন মুনশি : বরেণ্য কথাসাহিত্যিক শফীউদ্দীন সরদার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নাটোরের নিজ বাসভবনে এ কৃতিসন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ঔপন্যাসিক হিসেবে খ্যাতিমান শফীউদ্দীন সরদার দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বাদ মাগরিব নাটের শহরের গাড়িখানা গোরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১৯৩৫ সালে নাটোর সদর উপজেলার হাটবিলা গ্রামে জন্মগ্রহণ করেন এ কথাসাহিত্যিক। ১৯৫০ সালে ম্যাট্রিকুলেশন পাস করার পর রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ, বিএ অনার্স এবং এম এ ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন থেকে ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি লাভ করার পর দেশে ফিরে নিজ গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন তিনি। পেশাগত জীবনে তিনি রাজশাহী কলেজ, বানেশর কলেজ ও নাটোর রানীভবানী মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

১৯৮২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছুদিন রাজনীতিও করেছেন।

শফীউদ্দীন সরদারের প্রথম উপন্যাস ‘চলনবিলের পদাবলী’। ঐতিহাসিক উপন্যাস রচনায় তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ‘দ্বীপান্তরের বৃত্তান্ত’ ‘নগরের বন্দী’ ‘বখতিয়ারের তলোয়ার’ ‘গোড় থেকে সোনার গাঁ’ ‘যায় বেলা অবেলায়’ ‘আওয়ারা’ ‘বিদ্রোহী জাতক’ ‘দখল’ রাজ বিহঙ্গ’সহ প্রায় ৪২টি উপন্যাস রয়েছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়